fbpx

Prebooking Going On

Prebook The Book Now

Shankarnather Aloukik Jiban Bishchakra Bhed (শঙ্করনাথের অলৌকিক জীবন: বিষচক্র ভেদ)

Bengali
2520 Views
0.500 kg.
Genre : Supernatural Mystery Thriller

শঙ্করনাথের অলৌকিক জীবন:বিষচক্র ভেদ

অলৌকিকের আড়ালে কি লুকিয়ে থাকে কোনও অজানা বিজ্ঞান? নাকি যুক্তির অতীতেও রয়ে গেছে এমন কিছু সত্য, যার সন্ধান আজও অধরা?

শঙ্করনাথ এক আশ্চর্য ব্যক্তিত্ব। দীর্ঘদেহী, ফর্সা, সুপুরুষ—রাজপুত্রের মতো তাঁর চেহারা। উল্টে আঁচড়ানো চুল, চোখে মেরুন-কালো মোটা ফ্রেমের চশমা। চিরকুমার এই রহস্যময় মানুষটির বয়স বোঝা কঠিন। সুরেলা অথচ বলিষ্ঠ কণ্ঠে লোকসংগীত থেকে শ্যামাসংগীত—সবই গাইতে পারতেন। ম্যাজিক, ফুটবল, খো-খো, দৌড় কিংবা সাঁতার—সবেতেই ছিল অসাধারণ দক্ষতা। বই পড়ার নেশা আর ভারতভ্রমণের অদম্য আকাঙ্ক্ষা তাঁকে করে তুলেছিল বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ এক মানুষ।

তন্ত্র-মন্ত্র, দেবতা, ডাকিনী-যোগিনী, পিশাচ, জ্যোতিষ ও প্রাচীন আচার-বিধানের প্রতি তাঁর বিশ্বাস যেমন গভীর, তেমনই বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও যুক্তিবোধের প্রতিও তাঁর আস্থা অটুট। অন্ধবিশ্বাস নয়, নিজের বিচারবুদ্ধি ও অভিজ্ঞতার সাহায্যে সত্যের অনুসন্ধান করাই তাঁর জীবনের ব্রত।

শঙ্করনাথের অলৌকিক জীবন সিরিজের ‘বিষচক্র ভেদ’ এমনই এক শিহরন জাগানো অলৌকিক কাহিনি, যেখানে একের পর এক আকস্মিক মৃত্যুর পর মৃতদের চুল হয়ে উঠছে অস্বাভাবিক লালচে—রক্তবর্ণ! এই অদ্ভুত ঘটনার নেপথ্যে কি রয়েছে কোনও প্রাচীন অভিশাপ, অজানা শক্তি, নাকি এমন কোনও রহস্য, যার ব্যাখ্যা মানুষের প্রচলিত জ্ঞানেরও অতীত?

সত্যের সন্ধানে শঙ্করনাথ পাড়ি দেন দক্ষিণ ভারতের এক প্রাচীন গুহায়। কিন্তু অনুসন্ধান করতে গিয়েই তিনি নিজে আটকে পড়েন মৃত্যুর হাতছানি আর অজানা আতঙ্কে ঘেরা এক দুর্ভেদ্য রহস্যের জালে।

প্রায় একশো বছর আগের পটভূমিকায় অলৌকিকতা, বিজ্ঞান, মানবমন, জীবনবোধ ও শ্বাসরুদ্ধকর রোমাঞ্চের এই আখ্যান পাঠককে নিয়ে যাবে অজানার এমন এক জগতে, যেখানে প্রতিটি রহস্যের আড়ালে অপেক্ষা করছে আরও গভীর এক সত্য।

শঙ্করনাথ কি পারবেন বিষচক্র ভেদ করে রহস্যের অন্তিম সত্যে পৌঁছতে? নাকি প্রাচীন গুহার অন্ধকারেই চিরতরে হারিয়ে যাবে তাঁর অনুসন্ধান?

উত্তর জানতে হলে শঙ্করনাথের সঙ্গেই আপনাকে পাড়ি দিতে হবে সেই রহস্যময় গুহার গভীরে।

Release Date: 28/11/2026
Dimension: 5.5 x 8.5 inch
Type: Hardbound

শঙ্করনাথের অলৌকিক জীবন

Price :
₹325
₹228
Cover Artist : SK
Share this book:

SHANKARNATHER ALOUKIK JIBAN

BISHCHAKRA BHED

Is there an unknown science hidden behind the supernatural, or truths that lie beyond the limits of human reasoning?

Shankarnath is an extraordinary and enigmatic personality, gifted in music, magic, sports and deeply curious about the world. Equally fascinated by ancient mysticism, tantra and astrology as well as science, astronomy and rational thought, he believes in discovering the truth through knowledge and personal experience rather than blind faith.

In Bishchakra Bhed, a series of mysterious deaths and the strange appearance of blood-red hair lead Shankarnath towards an ancient cave in South India. But his search for answers soon draws him into a terrifying web of supernatural mysteries and mortal danger.

Set nearly a century ago, this gripping tale blends mystery, science, the supernatural and adventure. Will Shankarnath uncover the truth behind the mysterious deaths, or will the secrets of the ancient cave remain buried forever?

Arunava Biswas

Arunava Biswas (born 21 June 1978) grew up in the suburbs of Kolkata. His literary pursuits began during his school years at Labony Vidyapith. He was an accomplished student of Comparative Indian Language and Literature at the University of Calcutta.

He began his journey in editing under the guidance of eminent theatre journal editor Nripendra Saha. He also studied photography under the mentorship of Shri Benu Sen at PAD. He worked as a theatre journalist for the Bengali daily Aajkaal.

His writings, including features, interviews, essays, poems and short stories, have appeared in various journals and periodicals. Professionally associated with the editing of magazines and books, he is also involved in book production. His areas of special interest include Indian languages and literature, with particular emphasis on creative Bengali prose and fiction.

Read More . . .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    ×

    Hello!

    Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com

    ×