‘প্রেম’ শব্দটি একটি ছোট্ট শব্দ। তার ভেতরে মোহ, মায়া, ভালোবাসা আর ভালোলাগা মিলেমিশে গেছে। প্রতিটির আলাদা আলাদা স্তর আছে। প্রেম এক বিশেষ স্তরে উন্নীত হলে সব মিলেমিশে একাকার হয়ে যায়। লেখক তার দীর্ঘ জীবনে প্রেমের অনেক রূপ দেখেছেন। সেইসব এক একটি রূপের, ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ। সারা জীবনের সেই সমস্ত অভিজ্ঞতাকে পাথেয় করে একত্রিত করেছেন এই ‘দশমঞ্জুরী’ বইটিতে। তাই এই বই শুধুমাত্র একটি প্রেমের গল্প সংকলন নয়। প্রেম তত্ত্বের এক নতুন পথের দিশারী বাংলা সাহিত্যে। প্রতিটি গল্পের অন্তরালে ফল্গুধারার মত বয়ে চলেছে প্রেমের আনন্দধারা। তাই নানা অজানা দিকের সন্ধান দেবে এই বই। বিষয়ের এই বিশেষ মৌলিকত্বে আশা করি পাঠকপ্রিয় হয়ে উঠবে বইটি। পাঠক পাঠিকার মনের মণিকোঠায় প্রস্ফুটিত হবে ‘দশমঞ্জুরী’।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com