লেখার আহ্বান ২০২৭
সাধারণ নির্দেশিকা
ফাইল ফরম্যাট
লেখা অবশ্যই ইউনিকোড বাংলা ওয়ার্ড ফাইলে (.doc/.docx) পাঠাতে হবে।
ইমেলের Subject Line
Suspense Barshiki 2027 / Shiharon 2027 / Itihas Katha 2027 / Raw troimasik 2027 (বিষয়ের নাম উল্লেখ করুন) / Routebook Travel 2027
ইমেল বডিতে আবশ্যিক তথ্য
- লেখার নাম
- লেখার বিভাগ (গল্প/উপন্যাস/প্রবন্ধ/ফিচার/অনুবাদ/নাটক ইত্যাদি)
- বিষয়বস্তু বা সংক্ষিপ্ত পরিচিতি (৩–৪ লাইনে)
- আনুমানিক শব্দসংখ্যা
- লেখকের পূর্ণ নাম
- সংক্ষিপ্ত লেখক পরিচিতি (৮০–১৫০ শব্দ)
- বর্তমান ঠিকানা ও যোগাযোগ নম্বর (ঐচ্ছিক)
- সাম্প্রতিক একটি রঙিন ছবি (আবশ্যিক)
সাসপেন্স বার্ষিকী ২০২৭
সম্পাদক: অনিন্দ্য ভুক্ত
রহস্য, রোমাঞ্চ, থ্রিলার, গোয়েন্দা, সাইবার ক্রাইম, কল্পবিজ্ঞান, শিকার, ঐতিহাসিক, পৌরাণিক, রাজনৈতিক, অ্যাডভেঞ্চার ও খেলাভিত্তিক রচনা আহ্বান করা হচ্ছে। সব বয়সের পাঠকের উপযোগী রচনা অগ্রাধিকার পাবে.
শব্দ সংখ্যা: প্রবন্ধ/ফিচার- ২০০০ (কমবেশি), গল্প- ৫০০০ (কমবেশি), বড়োগল্প/নভেলা- ৮০০০/১০০০০(কমবেশি)
শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৭শিহরন ২০২৭
সম্পাদক: হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
রহস্য, থ্রিলার, ক্রাইম, অ্যাডভেঞ্চার, সাইকোলজিক্যাল সাসপেন্স, অলৌকিক, কল্পবিজ্ঞান, অনুবাদ, ফিচার ও গবেষণামূলক রচনা আহ্বান করা হচ্ছে। প্রাপ্তমনস্ক পাঠকের উপযোগী রচনা অগ্রাধিকার পাবে.
শব্দ সংখ্যা: প্রবন্ধ/ফিচার- ২০০০ (কমবেশি), গল্প- ৫০০০ (কমবেশি), বড়োগল্প/নভেলা- ৮০০০/১০০০০(কমবেশি)
শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৭ইতিহাস কথা ২০২৭
সম্পাদক: স্বপন বন্দ্যোপাধ্যায়
ঐতিহাসিক গল্প, উপন্যাস, অনুবাদ, প্রবন্ধ, গবেষণা, সমালোচনা, নাটক, সাক্ষাৎকার, ইতিহাসভিত্তিক কল্পবিজ্ঞান, অভিযান, লোকইতিহাস, পুরাণ, শিল্প, বিজ্ঞান, রাজনীতি, যুদ্ধ, ভ্রমণ ও সভ্যতা-অনুসন্ধানমূলক রচনা আহ্বান করা হচ্ছে। পারিবারিক পাঠযোগ্যতা বজায় রাখা রচনা অগ্রাধিকার পাবে.
শব্দ সংখ্যা: প্রবন্ধ/ফিচার- ২০০০ (কমবেশি), গল্প- ৫০০০ (কমবেশি), বড়োগল্প/নভেলা- ৮০০০/১০০০০(কমবেশি)
শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৭‘র’ ত্রৈমাসিক ২০২৭
সম্পাদক: অরুণাভ বিশ্বাস
| সংখ্যা | বিষয় | শেষ তারিখ |
|---|---|---|
| জানুয়ারি–মার্চ ২০২৭ | যুদ্ধ | ৩১ অক্টোবর ২০২৬ |
| এপ্রিল–জুন ২০২৭ | বিদেশি সাহিত্য | ৩১ জানুয়ারি ২০২৭ |
| জুলাই–সেপ্টেম্বর ২০২৭ | ভয় | ৩০ এপ্রিল ২০২৭ |
| অক্টোবর–ডিসেম্বর ২০২৭ | প্রেম | ৩০ জুন ২০২৭ |
গ্রহণযোগ্য বিভাগ: কাহিনি • অনুবাদ • নাটক • সাক্ষাৎকার • ফিচার • প্রবন্ধ
শব্দসীমা:
প্রবন্ধ ও ফিচার : ১৫০০–২০০০ শব্দ
কাহিনি, অনুবাদ, নাটক ও অন্যান্য রচনা : ১৫০০–৭০০০ শব্দ
রুটবুক ট্র্যাভেল ২০২৭
সম্পাদক: হোমাগ্নি ঘোষ
বছরে দুটি সংখ্যা প্রকাশিত হবে।
জানুয়ারি ২০২৭ সংখ্যা: ৩১ অক্টোবর ২০২৬
জুলাই ২০২৭ সংখ্যা: ৩১ মার্চ ২০২৭
ভ্রমণ, পরিবেশ, জীববৈচিত্র্য, বন্যপ্রাণ, বিজ্ঞানমনস্ক ভ্রমণ, ঐতিহ্য, সংস্কৃতি, অভিযাত্রা ও তথ্যসমৃদ্ধ ভ্রমণকাহিনি আহ্বান করা হচ্ছে।
শব্দসীমা: ১০০০–৫০০০ শব্দ
গুরুত্বপূর্ণ শর্তাবলী ও ইমেল
- লেখা অবশ্যই মৌলিক, অপ্রকাশিত ও লেখকের নিজস্ব হতে হবে।
- ইউনিকোড বাংলা ওয়ার্ড ফাইলে (.doc/.docx) পাঠাতে হবে।
- হাতের লেখা, স্ক্যান, পিডিএফ বা ছবির ফাইল গ্রহণযোগ্য নয়।
- অনুবাদের ক্ষেত্রে মূল লেখকের মৃত্যুসাল ১৯৭৫ সালের পূর্ববর্তী হওয়া বাঞ্ছনীয় অথবা প্রয়োজনীয় স্বত্বানুমতি থাকতে হবে।
- নির্বাচনী প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।
- মনোনীত লেখা সম্পর্কে ইমেলের মাধ্যমে জানানো হবে।
- সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
লেখার মানই আমাদের একমাত্র বিবেচ্য।
১. lfbookseditorial@gmail.com | সব পত্রিকার জন্য (সাসপেন্স বার্ষিকী ২০২৭ • শিহরন ২০২৭ • ইতিহাস কথা ২০২৭ • রুটবুক ট্র্যাভেল ২০২৭)
২. rawtroimasik@lfbooksindia.com | শুধুমাত্র র ত্রৈমাসিকের জন্য
এল এফ বুকস ইন্ডিয়া | সম্পাদকীয় দপ্তর (ISP)
❌ NOT ACCEPTED
বীভৎস ফ্যান্টাসি • বীভৎস ভৌতিক • তন্ত্রমন্ত্র • ছেলেমানুষি লেখা • বাণিজ্যিক চলচ্চিত্রের অ্যাডাপ্টেশন
জ্ঞাতব্য: সাসপেন্স বার্ষিকী, শিহরন, ইতিহাস কথা, রুটবুক ট্র্যাভেল ও ‘র’ ত্রৈমাসিক-এ প্রকাশিত নির্বাচিত লেখা পর্যায়ক্রমে Rahasya-Romancho Digital এবং SignalOneZeroOne Digital-এও প্রকাশিত হতে পারে।





