লেখার আহ্বান ২০২৭
সাধারণ নির্দেশিকা
ফাইল ফরম্যাট
লেখা অবশ্যই ইউনিকোড বাংলা ওয়ার্ড ফাইলে (.doc/.docx) পাঠাতে হবে।
ইমেলের Subject Line
Suspense Barshiki 2027 / Shiharon 2027 / Itihas Katha 2027 / Raw troimasik 2027 (বিষয়ের নাম উল্লেখ করুন) / Routebook Travel 2027
ইমেল বডিতে আবশ্যিক তথ্য
- লেখার নাম
- লেখার বিভাগ (গল্প/উপন্যাস/প্রবন্ধ/ফিচার/অনুবাদ/নাটক ইত্যাদি)
- বিষয়বস্তু বা সংক্ষিপ্ত পরিচিতি (৩–৪ লাইনে)
- আনুমানিক শব্দসংখ্যা
- লেখকের পূর্ণ নাম
- সংক্ষিপ্ত লেখক পরিচিতি (৮০–১৫০ শব্দ)
- বর্তমান ঠিকানা ও যোগাযোগ নম্বর (ঐচ্ছিক)
- সাম্প্রতিক একটি রঙিন ছবি (আবশ্যিক)
সাসপেন্স বার্ষিকী ২০২৭
সম্পাদক: অনিন্দ্য ভুক্ত
রহস্য, রোমাঞ্চ, থ্রিলার, গোয়েন্দা, সাইবার ক্রাইম, কল্পবিজ্ঞান, শিকার, ঐতিহাসিক, পৌরাণিক, রাজনৈতিক, অ্যাডভেঞ্চার ও খেলাভিত্তিক রচনা আহ্বান করা হচ্ছে। সব বয়সের পাঠকের উপযোগী রচনা অগ্রাধিকার পাবে.
শব্দ সংখ্যা: প্রবন্ধ/ফিচার- ২০০০ (কমবেশি), গল্প- ৫০০০ (কমবেশি), বড়োগল্প/নভেলা- ৮০০০/১০০০০(কমবেশি)
শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৭শিহরন ২০২৭
সম্পাদক: হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
রহস্য, থ্রিলার, ক্রাইম, অ্যাডভেঞ্চার, সাইকোলজিক্যাল সাসপেন্স, অলৌকিক, কল্পবিজ্ঞান, অনুবাদ, ফিচার ও গবেষণামূলক রচনা আহ্বান করা হচ্ছে। প্রাপ্তমনস্ক পাঠকের উপযোগী রচনা অগ্রাধিকার পাবে.
শব্দ সংখ্যা: প্রবন্ধ/ফিচার- ২০০০ (কমবেশি), গল্প- ৫০০০ (কমবেশি), বড়োগল্প/নভেলা- ৮০০০/১০০০০(কমবেশি)
শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৭ইতিহাস কথা ২০২৭
সম্পাদক: স্বপন বন্দ্যোপাধ্যায়
ঐতিহাসিক গল্প, উপন্যাস, অনুবাদ, প্রবন্ধ, গবেষণা, সমালোচনা, নাটক, সাক্ষাৎকার, ইতিহাসভিত্তিক কল্পবিজ্ঞান, অভিযান, লোকইতিহাস, পুরাণ, শিল্প, বিজ্ঞান, রাজনীতি, যুদ্ধ, ভ্রমণ ও সভ্যতা-অনুসন্ধানমূলক রচনা আহ্বান করা হচ্ছে। পারিবারিক পাঠযোগ্যতা বজায় রাখা রচনা অগ্রাধিকার পাবে.
শব্দ সংখ্যা: প্রবন্ধ/ফিচার- ২০০০ (কমবেশি), গল্প- ৫০০০ (কমবেশি), বড়োগল্প/নভেলা- ৮০০০/১০০০০(কমবেশি)
শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৭‘র’ ত্রৈমাসিক ২০২৭
সম্পাদক: অরুণাভ বিশ্বাস
| সংখ্যা | বিষয় | শেষ তারিখ |
|---|---|---|
| জানুয়ারি–মার্চ ২০২৭ | যুদ্ধ | ৩১ অক্টোবর ২০২৬ |
| এপ্রিল–জুন ২০২৭ | বিদেশি সাহিত্য | ৩১ জানুয়ারি ২০২৭ |
| জুলাই–সেপ্টেম্বর ২০২৭ | ভয় | ৩০ এপ্রিল ২০২৭ |
| অক্টোবর–ডিসেম্বর ২০২৭ | প্রেম | ৩০ জুন ২০২৭ |
গ্রহণযোগ্য বিভাগ: কাহিনি • অনুবাদ • নাটক • সাক্ষাৎকার • ফিচার • প্রবন্ধ
শব্দসীমা:
প্রবন্ধ ও ফিচার : ১৫০০–২০০০ শব্দ
কাহিনি, অনুবাদ, নাটক ও অন্যান্য রচনা : ১৫০০–৭০০০ শব্দ
রুটবুক ট্র্যাভেল ২০২৭
সম্পাদক: হোমাগ্নি ঘোষ
বছরে দুটি সংখ্যা প্রকাশিত হবে।
জানুয়ারি ২০২৭ সংখ্যা: ৩১ অক্টোবর ২০২৬
জুলাই ২০২৭ সংখ্যা: ৩১ মার্চ ২০২৭
ভ্রমণ, পরিবেশ, জীববৈচিত্র্য, বন্যপ্রাণ, বিজ্ঞানমনস্ক ভ্রমণ, ঐতিহ্য, সংস্কৃতি, অভিযাত্রা ও তথ্যসমৃদ্ধ ভ্রমণকাহিনি আহ্বান করা হচ্ছে।
শব্দসীমা: ১০০০–৫০০০ শব্দ
গুরুত্বপূর্ণ শর্তাবলী ও ইমেল
- লেখা অবশ্যই মৌলিক, অপ্রকাশিত ও লেখকের নিজস্ব হতে হবে।
- ইউনিকোড বাংলা ওয়ার্ড ফাইলে (.doc/.docx) পাঠাতে হবে।
- হাতের লেখা, স্ক্যান, পিডিএফ বা ছবির ফাইল গ্রহণযোগ্য নয়।
- অনুবাদের ক্ষেত্রে মূল লেখকের মৃত্যুসাল ১৯৭৫ সালের পূর্ববর্তী হওয়া বাঞ্ছনীয় অথবা প্রয়োজনীয় স্বত্বানুমতি থাকতে হবে।
- নির্বাচনী প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।
- মনোনীত লেখা সম্পর্কে ইমেলের মাধ্যমে জানানো হবে।
- সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
লেখার মানই আমাদের একমাত্র বিবেচ্য।
১. lfbookseditorial@gmail.com | সব পত্রিকার জন্য (সাসপেন্স বার্ষিকী ২০২৭ • শিহরন ২০২৭ • ইতিহাস কথা ২০২৭ • রুটবুক ট্র্যাভেল ২০২৭)
২. rawtroimasik@lfbooksindia.com | শুধুমাত্র র ত্রৈমাসিকের জন্য
এল এফ বুকস ইন্ডিয়া | সম্পাদকীয় দপ্তর (ISP)
❌ NOT ACCEPTED
বীভৎস ফ্যান্টাসি • বীভৎস ভৌতিক • তন্ত্রমন্ত্র • ছেলেমানুষি লেখা • বাণিজ্যিক চলচ্চিত্রের অ্যাডাপ্টেশন
জ্ঞাতব্য: সাসপেন্স বার্ষিকী, শিহরন, ইতিহাস কথা, রুটবুক ট্র্যাভেল ও ‘র’ ত্রৈমাসিক-এ প্রকাশিত নির্বাচিত লেখা পর্যায়ক্রমে Rahasya-Romancho Digital এবং SignalOneZeroOne Digital-এও প্রকাশিত হতে পারে।






প্রেম এবং কল্পবিজ্ঞান বিষয়ক গল্প পাঠাতে চাই। শব্দ সংখ্যা কত?
পত্রিকা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবে? গল্পের শব্দসংখ্যা কত রাখতে হবে?
Please mention writing word limitation and whether you will provide compliment copy to writer.
২০২৭ সালের লেখার আহ্বানের নির্দেশিকায় বড়োগল্প/নভেলা-র জন্য সর্বোচ্চ শব্দসংখ্যা ১০,০০০ (কমবেশি) উল্লেখ করা হয়েছে। বিগত বছরে উপন্যাসের ক্ষেত্রে ২৫,০০০ শব্দের সুযোগ ছিল।
এ বছর কি উপন্যাসের জন্য ২৫,০০০ শব্দ পর্যন্ত লেখা গ্রহণ করা হবে, নাকি সর্বোচ্চ শব্দসীমা ১০,০০০ শব্দেই নির্দিষ্ট থাকছে? এ বিষয়ে জানালে উপকৃত হব। ধন্যবাদ।