fbpx

Kyachal To The Power Infinity (ক্যাচাল টু দি পাওয়ার ইনফিনিটি)

By Srijay

112 Pages
Bengali
1007 Views
250 kg.
Genre : Fiction

প্রাণ-কিশোর ও জ্যোৎস্নার একমাত্র কন্যা অণুপ্রিয়ার জীবনে হঠাৎ করেই এসে পড়ে এক অনুচ্চারিত প্রেম-শহরের বাইরে একটি স্বল্পমেয়াদি অফিস ট্রেনিংয়ে পরিচয় হওয়া স্বর্ণাভর সঙ্গে। মনের গভীরে জমে ওঠা অনুভূতি, না বলা কথারা যেমন একদিকে অণুপ্রিয়া ও স্বর্ণাভকে দ্বিধায় ফেলে, তেমনই অন্যদিকে পারিবারিক সিদ্ধান্ত, সমাজের চোখরাঙানি ও পাড়ার কটুক্তি অণুপ্রিয়ার জীবনকে ক্রমশ জটিল করে তোলে। এই জটিলতার মাঝে আশ্রয় হয়ে ওঠে অণুপ্রিয়ার বন্ধু স্কুলশিক্ষিকা সৌমিকা, যার বুদ্ধিতে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী দীপাংশুর আবির্ভাব অণুপ্রিয়ার জীবনকে এনে দেয় এক ভয়ঙ্কর অনিশ্চয়তা। এরপর গল্প আবার নতুন মোড় নেয়, যখন সেখানে আবির্ভাব ঘটে অবিকল একই চেহারার আরেক অণুপ্রিয়ার।
অসংখ্য ভুল বোঝাবুঝি, সামাজিক বাস্তবতা, বিজ্ঞান ও কল্পনার হাত ধরাধরি করে এগিয়ে চলা এই উপন্যাস পাঠককে হাসাবে, ভাবাবে, চমকে দেবে এবং শেষ পৃষ্ঠা পর্যন্ত ধরে রাখবে নিঃশ্বাসের টান।

Release Date: 05/02/2026
Dimension: 5.5" x 8.5"
Type: Hardbound
Price :
₹249
ISBN : 978-93-49121-29-4
Cover Artist : Aranyak Majumder
Share this book:

Srijay

শ্রীজয় ওরফে শ্রী জয়দীপ চক্রবর্তী:(জন্ম: ১২ আগস্ট, ১৯৭২) ছোটোবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। মাত্র দশ বছর বয়সে তাঁর সাহিত্যচর্চা শুরু। স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতা ও ছোটোগল্প প্রকাশের মধ্য দিয়ে তাঁর লেখকজীবনের সূচনা হয়। এরপর বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিতভাবে তাঁর লেখা প্রকাশিত হতে থাকে। তাঁর লেখা নাটক আকাশবাণী কলকাতা থেকে সম্প্রচারিত হয়েছে। পাশাপাশি পেশাদার থিয়েটার দল ‘অবেক্ষণ’ তাঁর রচিত নাটকগুলি কলকাতার একাধিক নামকরা মঞ্চে নিয়মিতভাবে মঞ্চস্থ করে চলেছে। শ্রীজয়ের কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত শর্ট ফিল্ম এবং অডিও স্টোরি ইউটিউব চ্যানেল ও প্রতিলিপি এফএম-এ সম্প্রচারিত হচ্ছে। ২০২৩ সালে প্রতিলিপিতে পুরস্কারপ্রাপ্ত তাঁর উপন্যাস ‘লাল-গোলাপ’ প্রকাশিত হয় ‘দ্য রাইট অর্ডার’ প্রকাশনা সংস্থা থেকে। পরে ২০২৫ সালে গ্রন্থকীট পাবলিকেশন থেকে প্রকাশিত হয় তাঁর রহস্য উপন্যাস ‘অপরাধীর অনুসন্ধান’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1
    1
    Your Cart
    Fantasyr Fanush
    1 X 249.00 = 249.00
    ×

    Hello!

    Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com

    ×