পঞ্চাশটি ভৌতিক-অলৌকিক গল্পের এক অতিজাগতিক অভিযাত্রা
ভূত কি শুধুই ভয়ের উপাদান? মৃত্যু কি অস্তিত্বের শেষ, নাকি দৃশ্যমান জগতের আড়ালেও রয়েছে কোনও অজানা জগৎ?
এই চিরন্তন জিজ্ঞাসাকে কেন্দ্র করেই প্রেত যাপন—পঞ্চাশটি ভৌতিক-অলৌকিক গল্পের এক অভিনব সংকলন। প্রচলিত ভৌতিক গল্পের গণ্ডি পেরিয়ে লেখক এখানে অনুসন্ধান করেছেন অলৌকিকতার গভীরতর তাৎপর্য। তাঁর কাছে ভূত কেবল ভয়ের উপস্থিতি নয়, অজানাকে জানার এক সম্ভাব্য মাধ্যম।
সাহিত্যপাঠ, সাধুসঙ্গ, আধ্যাত্মিক অভিজ্ঞতা ও দর্শনচিন্তার প্রভাব এবং বাস্তব জীবনে শোনা অলৌকিক ঘটনার সঙ্গে কল্পনার মেলবন্ধনে গড়ে উঠেছে এই গল্পগুলির নিজস্ব জগৎ। কোথাও প্রেতের উপস্থিতি জাগায় শিহরন, কোথাও অলৌকিক ঘটনা প্রশ্ন তোলে পরিচিত বাস্তবের ধারণাকে, আবার কোথাও রহস্যের আড়ালে উঠে আসে জীবন, মৃত্যু ও চৈতন্যের গভীর অনুসন্ধান।
পঞ্চাশটি গল্পে ভয়, বিস্ময় ও আধ্যাত্মিক জিজ্ঞাসার এক অনন্য সম্মিলন—প্রেত যাপন শুধু ভৌতিক গল্পের সংকলন নয়, দৃশ্যমান জগতের সীমানা পেরিয়ে অজানার দিকে এক অভিনব সাহিত্যিক যাত্রা।
Prebook the book now and get a huge discount.
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
An Otherworldly Journey Through Fifty Supernatural Tales
Are ghosts merely instruments of fear? Does death mark the end of existence, or does an unknown world lie beyond the boundaries of our visible reality?
Centred around these timeless questions, Pret Jāpan is a fascinating collection of fifty supernatural and paranormal stories. Moving beyond the conventional boundaries of ghost fiction, the author explores the deeper significance of the supernatural. Here, ghosts are not merely embodiments of fear, but possible gateways to understanding the unknown.
Influenced by literature, spiritual encounters, philosophical reflections and personal experiences, these stories weave together real-life accounts of paranormal occurrences and the boundless possibilities of imagination. In some, the presence of spirits evokes an eerie sense of terror; in others, supernatural events challenge our understanding of familiar reality. And sometimes, behind the veil of mystery, emerge profound explorations of life, death and consciousness.
A remarkable confluence of fear, wonder and spiritual inquiry across fifty stories, Pret Jāpan is more than just a collection of ghost stories—it is an extraordinary literary journey beyond the limits of the visible world, into the enigmatic realm of the unknown.
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com
very good assessment!