fbpx

Sorote Mrityur Atonko (শরতে মৃত্যুর আতঙ্ক)

128 Pages
Bengali
957 Views
0.250 kg.
Genre : Detective

রহস্য, মৃত্যু আর মানবমনের অন্ধকার দিককে কেন্দ্র করে গড়ে উঠেছে এই বইয়ের তিনটি। উপন্যাসিকা- ‘শরতে মৃত্যুর আতঙ্ক’, ‘সাদা-চা’ ও ‘অচেনা মৃত্যুর রহস্য’।’ শরতে মৃত্যুর আতঙ্ক’-এ দুর্গাপুজোর আগে কলকাতা শহর কেঁপে ওঠে একের পর এক সেলিব্রিটি মহিলার খুনে। খুনের অস্ত্র নেই, অথচ প্রত্যেক ঘটনার মধ্যে রয়েছে এক ভয়ংকর মিল। তদন্তে নামে জয়দীপ গুপ্ত ও আর্থ ঘোষ, আর ধীরে ধীরে প্রকাশ পায় মৃত্যুর এক অচেনা রূপ।’ সাদা-চা’ উপন্যাসিকায় জ্যোৎস্না রাতে তৈরি পৃথিবীর অন্যতম দামী ‘সাদা চা’-য়ের রহস্য জড়িয়ে যায় একটি শিশুখুনকে ঘিরে। কাশ্মীরে। দাদুবাড়িতে বেড়াতে এসে কলকাতার মেয়ে অলির মৃত্যু একের পর এক প্রশ্নের জন্ম দেয়। অচেনা মৃত্যুর রহস্য’ আবর্তিত হয়েছে ধনী পরিবারের গৃহবধূ মধুমিতার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে।পিকা রোগ, অদ্ভুত চিহ্ন আর লুকোনো অতীত মিলিয়ে রহস্য পৌঁছে যায় বসিরহাটের প্রান্তে। অপরাধ, মনস্তত্ব ও সময়ের গল্প মিলিয়ে এই তিন কাহিনি পাঠককে টানটান রহস্যের ভেতর দিয়ে নিয়ে যায় শেষ পৃষ্ঠা পর্যন্ত।

Release Date: 13/02/2026
Dimension: 5.5" x 8.5"
Type: Hardbound
Price :
₹249
ISBN : 978-93-49121-88-1
Cover Artist : Suman Sen
Share this book:

Anamika Mondal Sengupta

অনামিকা মণ্ডল সেনগুপ্তর জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। কলেজ জীবনেই লেখালিখির শুরু হলেও মাঝে দীর্ঘ বিরতির পর তিনি আবার নতুন করে লেখায় ফেরেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজের পাশাপাশি তাঁর লেখা প্রকাশিত হয়েছে সানন্দা, শুকতারা, সাপ্তাহিক বর্তমান, অদ্বিতীয়া, আরো আনন্দ অ্যাপস, গৃহশোভা সহ নানা পত্রপত্রিকায়। তিনি দেজ পাবলিকেশন থেকে প্রকাশিত সংকলনসহ বহু সংকলনে লিখেছেন। এ পর্যন্ত তাঁর একক বই প্রকাশিত হয়েছে ছয়টি। লেখালিখির পাশাপাশি তিনি পত্রিকা ও সংকলনে সম্পাদনার কাজও করেন। অডিও স্টোরিতেও তাঁর বহু গল্প জনপ্রিয় হয়েছে। অবসর সময়ে বই পড়া, অডিও স্টোরি শোনা ও ভ্রমণ করতে ভালোবাসেন-আর সেই ভ্রমণের অভিজ্ঞতাই বারবার ধরা পড়ে তাঁর লেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    ×

    Hello!

    Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com

    ×