আরব সাগর, ভূমধ্যসাগার, লোহিত সাগর আর মৃত সাগর পরিবেষ্টিত পশ্চিম এশিয়া, যা মানব সভ্যতার শুরু থেকেই আকৃষ্ট করেছে হাজার হাজার বণিক, শ্রমিক, ধর্মগুরু আর পরিব্রাজকদের। তারা কেউ ব্যবসা করেছে, কেউ ব্যবসার সামগ্রী উৎপাদন করেছে, কেউ সেই সামগ্রী উৎপাদনের জন্য কায়িক শ্রম দিয়েছে। আর এইসবের উদ্দেশ্যে তারা গড়ে তুলেছে ঘরবাড়ি, বাজার, দোকান, বন্দর, পানশালা, গণিকালয়, এবং ধর্মস্থান- জন্ম নিয়েছে জটিল, বর্ণময় ইতিহাসে সমৃদ্ধ এক দেশ সিরিয়া। যেখানে জনসংখ্যার সিংহভাগ মুসলিম সম্প্রদায়ভুক্ত হলেও, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু শুধু এটুকু হলে সমীকরণটা এত জটিল হত না। অসংখ্য সাম্প্রদায়িক বিভাজন, তাদের একে অপরের সামাজিক অবস্থানকে কেন্দ্র করে রেষারেষি এবং মারামারি, প্রায়শই রক্তক্ষয়ী হানাহানিতে পৌঁছে গিয়েছে। তাই সিরিয়ার ইতিহাস যেমন মানব সভ্যতার উত্থানের নব নব নজির সৃষ্টি করেছে, তেমনই তা রেখে গিয়েছে মানব সভ্যতার অবনমনের, অধঃপতনের, নিকৃষ্টতম নিদর্শনও। কোনো মৌলিক বা বিশুদ্ধ ইতিহাস চর্চা নয়, পাঠকের কাছে এই বই হয়ে উঠেছে- সমকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং তার পাশাপাশি ধর্মীয় উত্থানপতনের কড়চা।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com