fbpx

Bibhas Basur Bou (নারীকেন্দ্রিক গল্প সংকলন: বিভাস বসুর বউ)

136 Pages
Bengali
955 Views
0.280 kg.
Genre : Short Story

বহু শতাব্দী ধরে বাংলা সাহিত্যে নারীর গল্প ছিল এক অলিখিত গণ্ডিতে সীমাবদ্ধ। রূপকথা, সুয়োরানি–দুরোরানি, আর ‘ভালো মেয়ে’ বনাম ‘খারাপ মেয়ে’র চরাচরিত ছকেই বাঁধা ছিল তাদের আখ্যান। সেখানে ভালো হলে পুরস্কার আর খারাপ হলে শাস্তিই যে বিধান ছিল, তা মূলত পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থাই চাপিয়ে দেওয়া এক ফর্মুলা।
কিন্তু জীবন তো রূপকথা নয়। নারীরা যখন দেখল ভালো হয়েও কপালে জোটে লাঞ্ছনা, আর তথাকথিত ‘খারাপ’ হয়েও মিলছে মুক্তি, তখনই ভাঙতে শুরু করল সেই সুপ্রাচীন সীমানা। তারা আবিষ্কার করল জীবনের সেই সব ‘কুরূপকথা’, যা সমাজ দীর্ঘকাল আড়াল করে রাখতে চেয়েছে।
যুগ যুগ ধরে পুরুষ সাহিত্যিকরা নারীকে যেভাবে দেখেছেন, তার আলোচনা প্রচুর। কিন্তু নারী নিজে নারীত্বকে এবং পুরুষকে কীভাবে দেখছে—সেই আলোচনা আজও ব্রাত্য। এই গ্রন্থটি সেই শূন্যস্থান পূরণের এক বলিষ্ঠ পদক্ষেপ।

Release Date: 05/02/2026
Dimension: 5.5" x 8.5"
Type: Hardbound
Price :
₹275
ISBN : 978-93-49121-07-2
Cover Artist : Debasish Saha
Share this book:

Isha Deb Paul

ঈশা দেব পালের জন্ম ১৯৭৫ সালে। পেশা অধ্যাপনা। বাংলা বিভাগ। শ্রীরামপুর কলেজ। কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক। লেখিকার উল্লেখযোগ্য গ্রন্থ— নারী ও ঈশ্বরী (প্রবন্ধ সংকলন, খসড়া খাতা প্রকাশন), বাংলা রূপকথা: উচ্চারণের নানা মাত্রা (প্রবন্ধ সংকলন, সৃষ্টিসুখ প্রকাশন), হানা মার্শম্যানের ডায়েরি (উপন্যাস, পরস্পরা প্রকাশনা), চন্দ্রলিঙ্গ (উপন্যাস, প্রতীক্ষা প্রকাশনা), বাঁদালিনী (উপন্যাস, আনন্দ পাবলিশার্স)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1
    1
    Your Cart
    Bibhas Basur Bou
    1 X 275.00 = 275.00
    ×

    Hello!

    Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com

    ×