fbpx

Ek Dozen Kalpobiggan (এক ডজন কল্পবিজ্ঞান)

136 Pages
Bengali
972 Views
-0.725 kg.
Genre : Science-fiction

“কল্পবিজ্ঞান এমন এক সাহিত্যধারা, যেখানে গল্পের কেন্দ্রে থাকে ব্যক্তি নয়, একটি বিজ্ঞানভিত্তিক ভাবনা বা তত্ত্ব-যা প্রায়শই ভবিষ্যৎমুখী। কল্পনা ও বিজ্ঞানের সঠিক মিশেলে তৈরি এই গল্প-সংকলনের উদ্দেশ্যও তাই-বিজ্ঞানকে কোণঠাসা না করে, আবার কল্পনাকে শ্বাসরুদ্ধ না করে পাঠককে ভবিষ্যতের জগতে নিয়ে যাওয়া। বাবা ও মেয়ের প্রথম যৌথ উদ্যোগে রচিত এই বইয়ে রয়েছে মোট ১২টি কল্পবিজ্ঞান গল্প। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিলিকেটভিত্তিক প্রাণ, মস্তিষ্কের স্মৃতিনেটওয়ার্ক, হারানো মানুষের রেপ্লিকা থেকে রোবটদের উত্থান-বিজ্ঞানসম্মত কল্পনার নানা রূপে ভর করে এগিয়ে চলে এই সংকলন। অলীক নয়, বিচ্যুত নয়-প্রকৃত বিজ্ঞানকে কল্পকাহিনির মোড়কে পাঠকের সামনে হাজির করাই ‘এক ডজন কল্পবিজ্ঞান’-এর মূল লক্ষ্য।

Release Date: 05/02/2026
Dimension: 5.5" x 8.5"
Type: Hardbound
Price :
₹275
ISBN : 978-93-49121-55-3
Cover Artist : Arunangshu D
Share this book:

Dipankar Basu

দীপঙ্কর বসু: জন্ম ৭ ডিসেম্বর, ১৯৫৩ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এমএসসি ও পিএইচডি। ইনস্টিটিউট অফ কেমিস্টস-এর ফেলো এবং যাদবপুর ও টেকনো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিজিটিং ফ্যাকাল্টি। শিল্পক্ষেত্রে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ ও অরগানন ইন্ডিয়ায় গবেষণা ও গুণমান নির্ণয় বিভাগে উচ্চপদে কাজ করেছেন। ১৯৮০ সাল থেকে তিনি জনপ্রিয় বিজ্ঞান প্রবন্ধ ও বিজ্ঞানভিত্তিক গল্প লিখে আসছেন। তাঁর লেখা বহু পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তিনি আকাশবাণীতে নিয়মিত বিজ্ঞান বিষয়ক আলোচনা করেছেন। জানা অজানা প্রাণের না জানা কাহিনি ও অজানা বিজ্ঞানের কথা তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। বিজ্ঞানচর্চায় অবদানের জন্য তিনি ২০২২ ও ২০২৫ সালে দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করেন এবং তিনি বাংলার প্রথম অনলাইন বিজ্ঞান ম্যাগাজিন ‘সায়েন্টিফিলিয়া’-র প্রকাশক ও প্রধান সম্পাদক।

Ananya Basu

অনন্যা বসু: জন্ম ৯ জুলাই, ১৯৮৭। কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের প্রাক্তনী, লণ্ডনের প্রখ্যাত রয়‍্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস এন্ড গাইনোকলজিস্টস এর সদস্যা (MRCOG), বর্তমানে ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে কর্মরতা। এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন কনফারেন্সে ফিটাল মেডিসিনে নিজের মৌলিক গবেষণামূলক কাজ উপস্থাপনা করেছেন। ইতিপূর্বে ‘এই সময়’, ‘সুখবর’ সহ বিভিন্ন পত্র-পত্রিকায় ও লিবের ফিয়েরি পাবলিশার্স এবং কাহাক পাবলিশার্স-এর প্রকাশিত গল্প সংকলনে বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ, স্বাস্থ্য-সংক্রান্ত সচেতনতামূলক লেখা ও সব বয়সের পাঠকদের জন্য কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন। লেখালেখির বাইরে অনন্যার শখ গানের চর্চা। শাস্ত্রীয় সংগীতে ডিপ্লোমা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    ×

    Hello!

    Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com

    ×