fbpx

Rahasyabhedi Goyenda Riki (রহস্যভেদী গোয়েন্দা রিকি )

248 Pages
Bengali
955 Views
0.400 kg.
Genre : Detective

মানুষের মনের আলো-আঁধারির জগৎ থেকেই জন্ম নেয় অপরাধ। প্রতিটি ঘটনা আলাদা, কিন্তু একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে-অপরাধী কে? জঙ্গলে চলে নির্বিচারে চোরাশিকার-পশু, গাছ কিছুই রেহাই পায় না। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তবু কি তা অপরাধ নয়? একটি ছোট্ট শিশু অপহৃত হয়-কেন? কলেজে পড়তে এসে কেন প্রাণ হারাতে হয় এক তরুণীর? র‍্যাগিংয়ের মতো অপরাধ কি শাস্তির বাইরে থেকে যাবে? অন্যের বাড়িতে কাজ করা মেয়েদের জীবনের কি কোনো মূল্য নেই? নাকি একের পর এক নিখোঁজ হয়ে যাওয়া মেয়েদের খোঁজ নেবে না কেউ? খুনকে আত্মহত্যা বলে সাজালেই কি হত্যাকারী পার পেয়ে যাবে? নাকি অপরাধের জগৎ এক অন্ধকার কৃষ্ণগহ্বর, যেখানে অপরাধ থামার নামই নেয় না?এ রকমই নানা অপরাধ আর দুষ্কর্মে ভরা এই গল্পগুলো মানবপ্রকৃতির নানা রঙ তুলে ধরে। এই জটিল অন্ধকারের ভেতর রিকি গোয়েন্দার পর্যবেক্ষণ শক্তি ও বুদ্ধি কি সত্যের আলো ফেলতে পারবে? আইভি চট্টোপাধ্যায়ের ‘রহস্যভেদী গোয়েন্দা রিকি’ সিরিজের গল্পগুলো সহজ ভাষা ও স্বাভাবিক গদ্যছন্দে মানুষের জয়-পরাজয়, সংকট এবং মুক্তির সচেতন অনুসন্ধানের কথাই বলে।

Release Date: 05/02/2026
Dimension: 5.5" x 8.5"
Type: Hardbound
Price :
₹349
ISBN : 978-93-49121-34-8
Cover Artist : Suman Sen
Share this book:

Ivy Chattopadhyay

আইভি চট্টোপাধ্যায় : জন্ম ৪ এপ্রিল ১৯৬৩ (২১ চৈত্র ১৩৬৯)। জন্মকর্ম সব জামশেদপুরে। পাহাড় জঙ্গলে ঘেরা শিল্পনগরীতে গভীর শিকড়। বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা। জীববিজ্ঞান নিয়ে পোস্টগ্র্যাজুয়েশন করে পরিবেশ-বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি। পেশাগত কারণে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স নিয়ে এমবিএ। একজন সর্বভুক পাঠক। নানা ধরনের বই পড়া একমাত্র নেশা। ধর্ম, রাজনীতি, সমাজনীতি, এবং মানবিক সম্পর্কের টানাপোড়েন গভীর আগ্রহের বিষয়। লেখা মূলত গদ্য- গল্প, উপন্যাস, নিবন্ধ, প্রবন্ধ, ভ্রমণ নিয়ে লেখা। এখনও পর্যন্ত প্রকাশিত বই ১৯ টি। উপন্যাস: নিরবলম্ব, অপারেশন স্বর্গদ্বার, আলোপাখি, মন খারাপের কাব্য। ছোটোগল্প সঙ্কলন: রাতপাখি এবং অন্যান্য, ছায়াতে আলোতে, অনির্বাণ এবং, নদী যেমন, মহাজীবন, এবং অরণ্যকথা, পাখিপুরাণ, অ-রূপকথা, রাগ রাগিণীর রূপকথা, বারো দুই আরো, ভারতবর্ষ এবং, গল্পের ফুলকারি। ছোটোদের জন্যে গল্পের সঙ্কলন: রামধনুর দেশে। প্রবন্ধ সঙ্কলন: ভাবনার নানা প্রসঙ্গ, প্রসঙ্গ: সাহিত্য ও সংস্কৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1
    1
    Your Cart
    Bibhas Basur Bou
    1 X 275.00 = 275.00
    ×

    Hello!

    Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com

    ×